Web Analytics

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে সরকার সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হবে। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

কর্মসূচির আওতায় ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হবে। গত ১ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা ফরিদা আখতার সভাপতিত্বে রমজানকে সামনে রেখে সরবরাহ ও বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে, যার মধ্যে সচিবালয়, ফার্মগেট, মিরপুর, আজিমপুর, উত্তরা ও অন্যান্য এলাকা রয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্যোক্তাদের সমন্বয়ে বিক্রয় কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।