Web Analytics

দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উৎপাদন কার্যক্রম চালু হয় বলে কারখানা সূত্র জানিয়েছে। বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় ৭৫ শতাংশ সক্ষমতায় ইউরিয়া উৎপাদন চলছে এবং গ্যাসের চাপ বাড়লে ধীরে ধীরে পূর্ণ সক্ষমতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, গ্যাসের চাপ স্বল্পতার ঝুঁকি মাথায় রেখেই কৃষি মৌসুমের চাহিদা বিবেচনায় সীমিত পরিসরে উৎপাদন শুরু করা হয়েছে। কৃষকদের সার সরবরাহ নিশ্চিত রাখতে কারখানাটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২২ জানুয়ারি গ্যাসের চাপ ৮ কেজিতে নেমে আসায় কারখানার বুস্টার ট্রিপ হয় এবং নিরাপত্তাজনিত কারণে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুনরায় উৎপাদন শুরু হওয়ায় কৃষি মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক রাখার আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।