Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গৌরীপুর এলাকায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রাইহান কাওসারের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করেন যে তিনি সম্প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন।

মানববন্ধনে গ্রামপ্রধান নাদিমুল ইসলাম, সাবেক গ্রামপ্রধান খোস মোহাম্মদ, ইমাম ছামাউন ইসলাম ও কলেজছাত্র নাজির হোসেন বক্তব্য রাখেন। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।