Web Analytics

রংপুর-২ আসনের জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্যে বলেন, জামায়াতের পাঁচ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ অন্যদের মিথ্যা মামলায় ‘জুডিশিয়াল কিলিংয়ের’ মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া আরও ছয়জন কেন্দ্রীয় নেতা, যার মধ্যে দেলোয়ার হোসাইন সাঈদীও আছেন, বিনা চিকিৎসায় কারাগারে মারা গেছেন বলে অভিযোগ করেন তিনি।

আজহারুল ইসলাম বলেন, জামায়াত দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এবং বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। তিনি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার, সুদমুক্ত অর্থনীতি গঠনে ইসলামী বন্ড ব্যবহারের আহ্বান জানান এবং দুর্নীতি দমনকে বাজেট বাস্তবায়নের প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, “জুলাই সনদ” ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি তিস্তা ব্যারাজ নির্মাণ, রাস্তা উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষকদের দাবি পূরণের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।