Web Analytics

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিরাপত্তা জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। তারা নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে, যাতে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ কার্যক্রম রোধ করা যায়।

তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি কাজ করছে।

এই উদ্যোগের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে এবং সীমান্ত অঞ্চলে অপরাধ দমন কার্যক্রমে গতি আসবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।