Web Analytics

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে এবং নির্ধারিত সময় শেষে কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট নেওয়া হয়। পরে বিরতি দিয়ে ভোটগণনা শুরু হয়। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের পর তা বৃদ্ধি পায়, নারী-পুরুষ ও তরুণ ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিএনপি মিডিয়া সেলের প্রকাশিত ফলাফলে দেখা যায়, চারটি আসনের মধ্যে বিএনপি তিনটিতে এবং জামায়াতে ইসলামী একটি আসনে বিজয়ী হয়েছে। পটুয়াখালী-০১ আসনে বিএনপির এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ১,৫০৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। পটুয়াখালী-০২ আসনে জামায়াতের ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ৯৯,৭৩৮ ভোটে জয়ী হন। পটুয়াখালী-০৩ আসনে বিএনপির নুরুল হক নূর ৯৬,৬৬৬ ভোটে এবং পটুয়াখালী-০৪ আসনে বিএনপির এবিএম মোশারফ হোসেন ১,২৩৩৩৪ ভোটে বিজয়ী হন।

পুরো নির্বাচনী প্রক্রিয়া জুড়ে পটুয়াখালীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।