Web Analytics

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, মার্চের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ কমেছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ ইরানে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে বিপর্যস্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধের কারণে ইরানের মাথাপিছু আয় ১০ শতাংশেরও বেশি কমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, পুরো ২০২৬ সালজুড়ে ইরানের অর্থনীতি প্রায় ৫ দশমিক ৪ শতাংশ থেকে ৬ দশমিক ১ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।

যুদ্ধ ও নিষেধাজ্ঞার ধাক্কায় ইরানি রিয়ালের ঐতিহাসিক দরপতন হয়েছে এবং স্থানীয় মুদ্রার মান সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি প্রায় ৬৮ দশমিক ৯ শতাংশের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।