Web Analytics

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকার শুক্রবার জানিয়েছে, কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করলে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ রাখা হবে। প্যারিসে আর্জেন্টিনা উইক উপলক্ষে ঘোষিত ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ চলতি বছরের শেষ দিকে চালুর কথা রয়েছে। সরকারের ভাষ্য, এ কর্মসূচি থেকে পাওয়া অর্থ দেশের রাজস্ব ও আর্থিক অবস্থান শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

কর্মসূচিতে নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার দুটি পথ থাকবে। প্রথমটিতে জাতীয় কোষাগারে ফেরত-অযোগ্য ৩ লাখ ৫০ হাজার ডলার সরাসরি অনুদান দিতে হবে। দ্বিতীয়টিতে কর্মসূচির জন্য সরকার তৈরি করবে এমন ৮ লাখ ডলারের বন্ডে বিনিয়োগ করতে হবে। আবেদনকারীর স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নাগরিকত্বের সুযোগ পাবেন; প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যের জন্য ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অর্থের উৎস ও লেনদেনের স্বচ্ছতা যাচাই, অর্থপাচার প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় বিনিয়োগগুলো কঠোর যাচাইয়ের মধ্য দিয়ে যাবে। তবে বিশ্লেষকেরা কর্মসূচিটি কী ধরনের বিনিয়োগকারী টানবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওইসিডির তথ্য অনুযায়ী, গত বছর আর্জেন্টিনা ৩.১৩৪ বিলিয়ন ডলার বিদেশি সরাসরি বিনিয়োগ পেয়েছে, যেখানে ব্রাজিল পেয়েছে ৭৬.৮৭৭ বিলিয়ন এবং মেক্সিকো ৪০.৮৭১ বিলিয়ন ডলার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।