Web Analytics

মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির উশুতে সেমিফাইনালে উঠে বাংলাদেশের জন্য অন্তত একটি পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার। নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় তার ইন্দোনেশিয়ান প্রতিপক্ষ তিসারা দিয়া ফ্লোরেন্টিনাকে ডিসকোয়ালিফাইড করা হয়। ফলে জিন্নাতকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম রাউন্ডে তিনি বাই পেয়েছিলেন এবং পরে কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়েছেন।

উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু জানান, জিন্নাত বুধবার, ২৩ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবেন। এই ম্যাচে তার প্রতিপক্ষ হবেন চীনের একজন প্রতিযোগী। সেমিফাইনালে ওঠার ফলে এই ইভেন্টে বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।

সেমিফাইনালে জিতলে স্বর্ণপদকের লড়াইয়ে নামবেন জিন্নাত। আর হেরে গেলেও ব্রোঞ্জ পদক নিয়ে ফিরবেন তিনি। অন্যদিকে, পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের সজীব হোসেন। চীনের প্রতিযোগী জিয়ামিনের বিপক্ষে তিনি নকআউট হন এবং পরের রাউন্ডে অংশ নিতে না পারায় ওয়াকওভার দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।