Web Analytics

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র মঙ্গলবারের জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় গৃহীত হয়েছে। সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে মুফতি ইনজিমামুল ইসলাম ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

মুফতি ইনজিমামুল ইসলাম রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিসের চেয়ারম্যান এবং রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব। মুফতি মাহমুদ হাসান যাত্রাবাড়ীর জামিয়া মুহিউস সুন্নাহ মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামিক স্কলার্স একাডেমির পরিচালক।

সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা এবং মূলধারার রাজনীতিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে এনইউএর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।