Web Analytics

শেষ মুহূর্তের আলোচনার পর কানাডার পণ্যের ওপর প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনার পর, শুল্ক কার্যকরের ঠিক আগে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানিয়েছেন, ২২ আগস্ট পর্যন্ত এই শুল্ক কার্যকর হবে না। তবে সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যের ওপর শুল্ক আরোপের কথা ছিল। এর মধ্যে ইলেকট্রনিকস, শিল্পযন্ত্র, আসবাব, দুগ্ধজাত পণ্য ও ওয়াইন অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্প আলোচনার সঙ্গে দীর্ঘদিনের বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবনের বিষয়টিও যুক্ত করেছেন। কার্নি বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি রয়েছে।

কানাডার প্রায় ৭০ শতাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর। ফলে শুল্ক কার্যকর হলে দেশটির বিভিন্ন রপ্তানি খাত ক্ষতির মুখে পড়ত। শুল্ক ইস্যুতে কানাডায় যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক ক্ষতির আশঙ্কার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিও কানাডীয়দের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।