Web Analytics

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিচার ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আলোচনার সময় হট্টগোল হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম প্রবেশ করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর বিষয়ে আলোচনা চলাকালে কোনো পূর্বানুমতি ছাড়া একজন বহিরাগত রাজনৈতিক নেতা কার অনুমতিতে সেখানে প্রবেশ করেছেন, তা স্পষ্ট নয়। তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয়ে ওই নেতার হস্তক্ষেপের অধিকার নেই।

এনামুল হাসান তাসনিম বলেন, তিনি শিক্ষার্থীদের স্বার্থে সহমর্মিতা ও একাত্মতা জানাতে গিয়েছিলেন এবং স্থানীয় অভিভাবক ও এমপি মজিবুর রহমান সরোয়ারের নির্দেশে শিক্ষার্থীদের দাবি উপাচার্যকে জানাতে চেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন জানান, মহানগর ছাত্রদল নেতা কেন সেখানে ছিলেন তা তিনি জানেন না। উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদও বলেন, তাদের আগমনের বিষয়ে তাকে আগে জানানো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।