Web Analytics

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পাশাপাশি তিনি প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা রয়েছে তাঁর। চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল অস্ট্রেলিয়ার হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা এবং ভবিষ্যৎ বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার বিষয়টিকেও তিনি গুরুত্ব দিয়েছেন। বিধ্বংসী ব্যাটিং ও কার্যকর স্পিন বোলিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে বহু ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন তিনি। গত বছরের জুনে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৩০ ম্যাচে ম্যাক্সওয়েলের রান ২,৮৯৭ এবং উইকেট ৫১টি; তাঁর পাঁচটি সেঞ্চুরি ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথ বিশ্ব রেকর্ড। ১৪৯ ওয়ানডেতে তিনি ৩,৯৯০ রান ও ৭৯ উইকেট নিয়েছেন, যার মধ্যে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রান রয়েছে। ২০১৭ সাল পর্যন্ত সাত টেস্টে তাঁর রান ৩৩৯, যার মধ্যে রাঁচিতে ভারতের বিপক্ষে ১০৪ রানের সেঞ্চুরি আছে। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের সঙ্গে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।