Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতাই এ পদক্ষেপের জন্য যথেষ্ট। বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘২৮ অক্টোবর ২০০৬ : আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক সভায় বিশেষ অতিথির বক্তব্যে কায়েম অভিযোগ করেন, ওই দিন আওয়ামী লীগ ও মুজিববাদী বামপন্থিরা লগি-বৈঠা দিয়ে বর্বর হামলা চালিয়েছিল। তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদের ধারক হিসেবে বর্ণনা করেন এবং পরবর্তী সময়ের বিভিন্ন ঘটনাকে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে যুক্ত করেন।

বর্তমান বিএনপি সরকারেরও সমালোচনা করেন সাদিক কায়েম। তাঁর অভিযোগ, জুলাই বিপ্লবে নিহতদের আকাঙ্ক্ষা সরকার ধারণ করছে না এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।