Web Analytics

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা-পাল্টা হামলার জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয়। শুক্রবার একদিনেই ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়। শুক্রবারের বাতিল ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত, জাজিরা, এয়ার অ্যারাবিয়া, কাতার, ফ্লাই দুবাই, ইউএস-বাংলা, গালফ এয়ার, বিমান বাংলাদেশ ও এমিরেটসের ফ্লাইট রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পরিস্থিতি অনিশ্চিত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।