Web Analytics

জাপানের জনসংখ্যা গত পাঁচ বছরে ৩১ লাখ কমে ১২ কোটি ৩০ লাখের সামান্য ওপরে নেমে এসেছে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের জাতীয় আদমশুমারির প্রাথমিক ফলাফল প্রকাশ করে জানায়, ২০২০ সালের তুলনায় জনসংখ্যা ২.৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা জাপানের ইতিহাসে সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাস। এই শুমারির তথ্য ২০২৫ সালের ১ অক্টোবর পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

১৯২০ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর পরিচালিত এই শুমারিতে দেখা গেছে, ২০১৫ সালে প্রথমবার জনসংখ্যা কমার পর এবার টানা তৃতীয়বারের মতো হ্রাস অব্যাহত রয়েছে। ৪৭টি প্রিফেকচারের মধ্যে কেবল টোকিও ও ওকিনাওয়াতে জনসংখ্যা বেড়েছে—টোকিওতে ১ লাখ ৯৯ হাজার এবং ওকিনাওয়াতে ১ হাজার। অন্যদিকে হোক্কাইডোতে সবচেয়ে বেশি ২ লাখ ৩৯ হাজার মানুষ কমেছে, এরপর শিজুওকা ও হিয়োগোতে যথাক্রমে ১ লাখ ৬৪ হাজার ও ১ লাখ ৪১ হাজার।

তবে পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৫০৭, যা আগের শুমারির চেয়ে প্রায় ১২ লাখ ৯৪ হাজার বেশি। প্রতি পরিবারে গড় সদস্য সংখ্যা ২.২৬ থেকে কমে ২.১৫ হয়েছে, যার কারণ হিসেবে মন্ত্রণালয় বয়স্কদের একা বসবাসের প্রবণতা বৃদ্ধিকে উল্লেখ করেছে। চূড়ান্ত পরিসংখ্যান সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।