Web Analytics

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, সেপ্টেম্বরে সারা দেশে ২৩৬ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শনিবার প্রকাশিত সংগঠনটির মাসিক প্রতিবেদনে বলা হয়, অন্তত ৭৯ জন ধর্ষণের শিকার হয়েছেন; তাঁদের মধ্যে ৪৭ জন অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরী। ১৩ জন নারী ও শিশু গণধর্ষণের শিকার হন এবং ধর্ষণের পর পাঁচজনকে হত্যা করা হয়। বিভিন্ন সহিংসতায় ৭৮ শিশু নিহত এবং পারিবারিক সহিংসতায় আরও ৪৩ নারী মারা গেছেন।

প্রতিবেদনে সেপ্টেম্বরে ৬৮টি রাজনৈতিক সংঘাতে চারজন নিহত ও ৫২৭ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। আগস্টে ৭০টি ঘটনায় সাতজন নিহত ও ৫৩৬ জন আহত হওয়ার তুলনায় সংঘাত ও প্রাণহানি কিছুটা কমেছে, তবে দলীয় কোন্দল অব্যাহত ছিল। শুধু বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৩৫টি ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩৪০ জন আহত হয়েছেন। রাজনৈতিক সংঘাতে নিহত চারজনের মধ্যে আওয়ামী লীগের দুজন, বিএনপির একজন ও জামায়াতের একজন ছিলেন।

আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৬৩টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা-লুটপাটের তথ্য দিয়েছে এইচআরএসএস। যৌথ ও বিশেষ অভিযানের ২৮৭ ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জন গ্রেপ্তার হয়েছেন। সংগঠনটি ৩৫টি মব সহিংসতায় নয়জন নিহত, ২১ বন্দির মৃত্যু, হেফাজতে বা নির্যাতনে তিনজনের মৃত্যু এবং ৩৫ সাংবাদিকের নির্যাতন ও হয়রানির কথা জানিয়েছে। নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম মানবাধিকার রক্ষায় সরকারের জবাবদিহিমূলক পদক্ষেপ চেয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।