Web Analytics

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট অচলাবস্থায় ২০২৬ সালজুড়ে বিশ্বব্যাপী তেলের সরবরাহ দৈনিক ৩৯ লাখ ব্যারেল কমে যাবে। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বিশ্বব্যাপী তেলের মজুত রেকর্ড গতিতে হ্রাস পাচ্ছে।

আইইএর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরে বিশ্বব্যাপী তেলের চাহিদাও দৈনিক ৪ লাখ ২০ হাজার ব্যারেল কমবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দশ সপ্তাহেরও বেশি সময় পর হরমুজ প্রণালির সরবরাহ ঘাটতি ক্রমেই বাড়ছে, যা মজুত হ্রাসের গতি আরও ত্বরান্বিত করছে।

প্রতিবেদনটি সতর্ক করেছে যে, অব্যাহত অচলাবস্থা ও দ্রুত হ্রাস পাওয়া মজুত ভবিষ্যতে তেলের দামের ঊর্ধ্বগতির ইঙ্গিত দিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।