Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে নিজেদের চীনা নাগরিক পরিচয় দেওয়া দুই যুবক গ্রামবাসীর সন্দেহের মুখে পড়ে পালিয়ে যায়। রোববার (৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তাদের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রতারণার প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে কিছু যুবক বিদেশি—বিশেষ করে চীনা নাগরিক—পরিচয় দিয়ে তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনায় কেউ অভিযোগ করেনি, তবে সবাইকে অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।