Web Analytics

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো বোর্ডগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা। পরীক্ষার সময় কোনো দুর্যোগ দেখা দিলে তা মোকাবিলায় জরুরি ব্যবস্থা নেওয়া থাকবে বলেও তিনি জানান।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার নামে কোচিং বাণিজ্য রোধে ক্যাচমেন্ট এরিয়া ও আসনসংখ্যা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা নিশ্চিত করতে নতুন পাঠ্যবই চালু করা হচ্ছে, যার মধ্যে থাকবে ক্রীড়া, সংস্কৃতি ও ভোকেশনাল শিক্ষা।

ড. মাহদী আমিন আরও জানান, প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৬৫ হাজার ৩৪২টি স্কুলের ১১ লাখের বেশি ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। এর ফাইনাল ২০ জুন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।