Web Analytics

মশা নিধনে কীটনাশক সরবরাহের নামে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে অভিযান চলছিল বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে উপসহকারী পরিচালক হাবিবুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করছে। মশা নিধন কার্যক্রমের জন্য কীটনাশক সংগ্রহ ও সরবরাহকে কেন্দ্র করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঠিকাদারি চক্র, ল্যাব কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে। সূত্রে বলা হয়েছে, উভয় সিটি করপোরেশনেই একই ধরনের অভিযোগ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।