Web Analytics

রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়িচালক হৃদয় বেপারী ওরফে মো. হৃদয় মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২৯ জুলাই সকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর আদালত এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) বলেন, অপরাধের মোটিভ, সিসিটিভি ফুটেজে আসামির একচ্ছত্র উপস্থিতি, আলামত, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ফরেনসিক প্রমাণের ধারাবাহিকতার ভিত্তিতে আদালত পেনাল কোড, ১৮৬০-এর ৩০২ ধারায় হৃদয়কে দোষী সাব্যস্ত করেন। রায়ে ভিকটিমের পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে তিনি জানান।

আদালত পর্যবেক্ষণে বলেন, বিশ্বস্ত কর্মচারী হয়েও বিশ্বাসের সুযোগ নিয়ে নিরপরাধ নারীকে বর্বরোচিত ও ঠান্ডা মাথায় হত্যা ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ। ২০২২ সালের ১৩ মার্চের হত্যাকাণ্ডে পরদিন নিহতের ভাই মামলা করেন। অভিযোগ গঠনের পর ৩০ কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি হয় এবং ১২ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা নেওয়া হয়। আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।