Web Analytics

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য বলেন, প্রতিষ্ঠানটির মৌলিক সমস্যাগুলো সংসদে তুলে ধরার চেষ্টা করবেন এবং দাবি আদায়ের লড়াইয়ে সংশ্লিষ্টদের পাশে থাকবেন।

শফিকুর রহমান বলেন, কলেজের অধ্যক্ষ তাঁর সঙ্গে দুই দফায় দেখা করে বিভিন্ন বিষয় বিস্তারিত জানিয়েছেন; পরিদর্শনে তিনি সেগুলো নিজ চোখে দেখেছেন এবং সরাসরি শুনেছেন। তাঁর মতে, জাতির প্রয়োজনেই এ ধরনের প্রতিষ্ঠান করা হয়েছিল, কিন্তু এখন সেটি অবহেলিত ও উপেক্ষিত। প্রতিষ্ঠানটির প্রয়োজন থাকলে এটিকে ঝুলিয়ে রাখার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি রোগীদের ওষুধ না পাওয়ার অভিযোগের কথা উল্লেখ করে বরাদ্দের বিষয়ে আইন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সরকারি ঘোষণার আওতায় এ হাসপাতালের রোগীরাও পড়েন বলে তিনি বলেন। কলেজের প্যাথলজিক্যাল মেশিনের ভোল্টেজ স্টেবিলাইজারের অভাবের বিষয়ে তিনি জানান, তাঁর পক্ষ থেকে শনিবার এটি পৌঁছে দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।