Web Analytics

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ব্যবসায়ীদের ‘মাফিয়া’ বলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে হট্টগোল হয়েছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত শুনানির শেষ পর্যায়ে এ উত্তেজনা তৈরি হয়। এফবিসিসিআই সদস্য শাহ আলম সরকার এলপিজির দাম নির্ধারণ ও বাজারে তার বাস্তবায়ন নিয়ে কমিশনের সমালোচনা করেন।

শাহ আলম সরকার বলেন, বিইআরসি দাম নির্ধারণ করেই দায়িত্ব শেষ করে দেয়, আর ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে ইচ্ছামতো দাম নেয়। তাঁর অভিযোগ, এসব ব্যবসায়ীকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। তিনি বলেন, ১ হাজার ৮৩৭ টাকার নির্ধারিত সিলিন্ডার আড়াই হাজার টাকায় কিনতে হচ্ছে। গণশুনানি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ ‘মাফিয়া’ শব্দ ব্যবহারে আপত্তি জানান।

জালাল আহমেদ বলেন, পত্রিকায় এ শব্দ ব্যবহৃত হলেও শুনানিতে শাহ আলম সরকার তা বলতে পারেন না। এতে উপস্থিত সাধারণ শ্রোতাদের কেউ কেউ ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানকে প্রশ্ন করেন, তিনি কেন ব্যবসায়ীদের পক্ষে ওকালতি করছেন। এলপিজি ব্যবসায়ীদের একাংশ শাহ আলম সরকারকে থামানোর চেষ্টা করলে ক্যাবসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা প্রতিক্রিয়া জানান। কিছু সময়ের মধ্যে কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।