Web Analytics

ইসলামাবাদে ১৬ নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ৩০তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নিয়েছে ইরান ও পাকিস্তান। দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা গণমাধ্যম, সংস্কৃতি ও কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, আঞ্চলিক সংযোগ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অগ্রগতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ও পাকিস্তানের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান ভুয়া খবর ও মনগড়া বয়ান মোকাবিলায় গণমাধ্যম সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাঘাই হায়দার খানকে চলতি মাসের শেষ দিকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও ইরান-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের প্রধান ফাদা-হোসেইন মালেকির সঙ্গে বাণিজ্য ও সংসদীয় যোগাযোগ বাড়ানো নিয়ে আলোচনা করেন।

আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন। সেখানে বিনিয়োগ, পরিবহন ও ট্রানজিট, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং শান্তি-স্থিতিশীলতার সহযোগিতা আলোচিত হয়। ইকো সদস্যরা ২০২৬-২০৩৫ মেয়াদের ইকো ভিশন ২০৩৫ গ্রহণ করেছে। সংস্থাটির ১৮তম শীর্ষ সম্মেলন আগামী ৪ ডিসেম্বর তেহরানে হওয়ার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।