কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দরঘাটে মঙ্গলবার দুপুরে আকস্মিক ঝড় ও অস্বাভাবিক ঢেউয়ের আঘাতে চারটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় আরও কয়েকটি নৌকা ও একটি স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়, এরপর নদীতে অস্বাভাবিক বড় ঢেউ তৈরি হয়ে ঘাটে বাঁধা নৌকাগুলো ব্লক পিচিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।
রৌমারী ও কোদালকাটি রুটের দুটি এবং চিলমারীর দুটি নৌকা ডুবে যায়। এতে প্রায় ৫০ বস্তা ইউরিয়া সার ও যাত্রীদের মালামাল নদীতে তলিয়ে যায়। নৌকার মালিকরা জানান, বাতাসের গতি খুব বেশি না থাকলেও ঢেউ ছিল অস্বাভাবিক বড় এবং ঘটনাটি ছিল সম্পূর্ণ আকস্মিক।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত নৌকার মালিকরা উদ্ধারকাজ চালাচ্ছেন এবং স্থানীয় প্রশাসন ঘটনাটি পর্যবেক্ষণ করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।