Web Analytics

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাশেদ খাঁনকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন। রোববারের এক বিবৃতিতে তিনি বলেন, দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ।

ডা. ইরান বলেন, ঘটনাটি বিচ্ছিন্ন নয়; ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের প্রতি ক্ষুব্ধ মানসিকতার বহিঃপ্রকাশ। তাঁর মতে, এ ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না।

লেবার পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয়ে রাশেদ খাঁন বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন। তিনি বলেন, কোনো সংবাদপত্রের বক্তব্যে দ্বিমত থাকলে জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে, পত্রিকা ছিঁড়ে নয়। সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত না হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।