Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলা হয়। সরকার বলেছে, এই জঘন্য অপরাধে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। এ ঘটনায় তাৎক্ষণিক এবং কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, শুক্রবার গোয়ালন্দে ইমাম মাহদী দা‌বি করা নুরা পাগ‌লের মরদেহ কবর থেকে তুলে পু‌ড়িয়ে দেয় ‘তৌ‌হিদী জনতা’। এদিকে, এ ঘটনায় রাসেল মোল্লা (২৮) না‌মে এক যুব‌ক নিহতের খবর পাওয়া গে‌লেও প্রশাস‌ন পক্ষ থে‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেনি। বিক্ষুব্ধরা বলেন, নুরা পাগলা কালিমাকে বিকৃতি করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। মৃত্যুর পর পবিত্র কাবার আদলে ১২ ফুট উঁচু বেদি‌তে শরীয়ত পরিপন্থিভাবে তাকে দাফন করা হয়েছিল। এরপর থেকে আমরা কবর নীচু, রং পরিবর্তন এবং ইমাম মাহদী লেখা দরবার শরীফের নাম অপসারণের দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা কবরের রং ও ইমাম মাহদী লেখা সাইনবোর্ড অপসারণ করলেও কবর নীচু করে নাই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।