Web Analytics

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে। ১৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে; সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে আবেদন গ্রহণ করা হবে না। লটারিতে নির্বাচিতদের তালিকা ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। ভর্তি চলবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি বই বিতরণ ও ক্লাস শুরু হবে।

অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা ষষ্ঠ শ্রেণিতে আবেদন করতে পারবে। ৩১ ডিসেম্বর শিক্ষার্থীর বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা যেতে পারে।

ষষ্ঠ শ্রেণিতে আসনের চেয়ে বেশি আবেদন পড়লে লটারি হবে। সপ্তম ও অষ্টম শ্রেণির শূন্য আসনে বেশি আবেদন হলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আবেদন ফরমের মূল্য ১১০ টাকা। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ফি মওকুফের ব্যবস্থা নিতে বলা হয়েছে; বিভিন্ন শ্রেণির জন্য সংরক্ষিত আসনও রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।