Web Analytics

পাবনার ভাঙ্গুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের দিলপাশার ইউনিয়নের পুঁইবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার স্বামী আবু তালেব আহত হন। নিহত খাদিজা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব বংকিরাট গ্রামের বাসিন্দা। ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালেব মোটরসাইকেলে করে স্ত্রী খাদিজাকে নিয়ে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পুঁইবিল বাজারে একটি মিনি ট্রাককে সাইড দিতে গেলে খাদিজা পিছনে থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে চলে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানায়, নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। ট্রাকটি থানার হেফাজতে নেওয়া হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।