Web Analytics

ভারতে চলমান বিক্ষোভে অংশ না নিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২৪ জুলাই ২০২৬ শুক্রবার সকালে সামাজিকমাধ্যম এক্সে তিনি প্রশ্ন তোলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস কর্তৃপক্ষ কোথায় পায়। তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়কে জবাবদিহি করতে হবে।

দিল্লি বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে শিক্ষার্থীদের যন্তর মন্তরের ‘অবৈধ সমাবেশ’ থেকে দূরে থাকার আহ্বান জানায়। সুপ্রিম কোর্টের নির্দেশনার কথা উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, বেআইনি সমাবেশে অংশ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা নিতে পারে। বিশ্ববিদ্যালয় আরও বলে, এমন কর্মকাণ্ড শিক্ষার্থীদের নিরাপত্তা, একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রেক্ষাপটে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও শুক্রবার শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও ব্যক্তিগত নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে বলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।