Web Analytics

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর লন্ডন ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সাবেক রাজকীয় কর্মকর্তারা মন্তব্য করেছেন। রাজপরিবারের এক সাবেক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, রাজার সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ দুই দেশের সম্পর্কে কার্যত ‘রিসেট বাটন’ টিপেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রানী দ্বিতীয় এলিজাবেথের সাবেক প্রেস সচিব আইলসা অ্যান্ডারসন বলেন, এই সফরের মাধ্যমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন নতুনভাবে শুরু হয়েছে। বিবিসি রেডিও ৫ লাইভে তিনি জানান, রাজা চার্লস এখন বড় ধরনের ভাষণ দিতে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং দলীয় রাজনীতির বাইরে থেকে মার্কিন জনগণের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, রানীর সাবেক যোগাযোগ সচিব সাইমন লুইস বিবিসি রেডিও ৪-এ বলেন, সফরটি এমন সময়ে হয়েছে যখন দুই দেশের রাজনৈতিক সম্পর্ক খুব ভালো ছিল না।

তিনি আরও জানান, সফরটি সরকারের সঙ্গে সমন্বয় করে আয়োজন করা হয়েছিল এবং এর ইতিবাচক প্রভাব ভবিষ্যতে প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কেও প্রতিফলিত হতে পারে। পর্যবেক্ষকদের মতে, এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে, যা ভবিষ্যতে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।