Web Analytics

২০২৪ সালের ২১ জুলাই সাভারে কারফিউ অমান্য করে ঢাকা–আরিচা মহাসড়কে ছাত্র–জনতার বিক্ষোভে পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির নেতৃত্বে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে গুলি চালায় এবং মোটরসাইকেল শোডাউন করে। সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার ও আশুলিয়ায় টানটান উত্তেজনা বিরাজ করে।

এর আগের দিন ২০ জুলাইও পুলিশের গুলিতে কয়েকজন নিহত ও বহু আহত হন। ২১ জুলাই পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও বিক্ষোভ দমন করতে ব্যর্থ হয়। দুপুরের পর থেকে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতা, সাংবাদিক ও ভিন্নমতের ব্যক্তিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। স্থানীয় দৈনিক ফুলকি অফিসেও হামলা হয় এবং সাংবাদিক নজমুল হুদা শাহীনকে হয়রানি করা হয়।

সারা দিন ও রাতজুড়ে সাভার পৌর এলাকায় ব্যাপক গ্রেপ্তার, লুটপাট ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।