Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সার্বিয়ায় ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের পর নির্বাচনে আলেকজান্ডার ভুসিসের রাজনৈতিক শিবিরের পরাজয়কে ঐতিহাসিক বিজয় হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি বলেন, প্রায় দুই বছর ধরে চলা বিক্ষোভের পর এই ফল এসেছে এবং এটি সার্বিয়ার স্বাধীনতাকামী মানুষের জয়।

নাহিদ ইসলামের ভাষ্য, ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের মুখে ভুসিসের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকার ঐতিহাসিক নির্বাচনে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। তিনি এটিকে স্টুডেন্ট লিস্টের বিজয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, সার্বিয়ার সীমানার বাইরে বাংলাদেশের মানুষসহ লাখো মানুষের জন্য এই ঘটনা অনুপ্রেরণা হতে পারে।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম সার্বিয়ার জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। তরুণ প্রজন্মের আন্দোলনী শক্তির কথা তুলে ধরে তিনি লেখেন, জেন-জি যখন জেগে ওঠে, ইতিহাস তখন এগিয়ে যায়। পোস্টে ব্যবহৃত ছবির সূত্র হিসেবে আল জাজিরার নাম উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।