Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম বাংলাদেশের পোশাকশ্রমিকদের ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সমালোচনা করে দ্রুত সম্মানজনক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শুধু তাদের অধিকার নয়, দেশের পোশাকশিল্পের ভবিষ্যতের জন্যও জরুরি। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশে এ মজুরিতে শ্রমিক ও তাঁর পরিবারের ব্যয় নির্বাহের প্রশ্ন তোলেন তিনি।

সাদিক কায়েম বলেন, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম প্রায় দ্বিগুণ ন্যূনতম মজুরি দিয়েও পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে সরকারের ব্যর্থতার দায় শ্রমিকরা কেন নেবেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর অভিযোগ, মজুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আলোচনার মাধ্যমে আগেভাগে সমস্যার সমাধান করেনি।

তিনি বলেন, আন্দোলন শুরুর পর শ্রমিকদের ওপর পুলিশি হামলা, মারধর ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এই ব্যর্থতায় পতিত আওয়ামী লীগ আন্দোলনে সুযোগ নেওয়ার পরিবেশ পেয়েছে বলেও তিনি দাবি করেন। জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর ভাষায়, শ্রমিক বাঁচলেই বাঁচবে দেশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।