Web Analytics

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ঢাকার সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন, মোদির চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

জয়সওয়াল বলেন, মোদির চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নয়াদিল্লি দুই দেশের ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ভারত বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এবং সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহী।

জয়সওয়াল আরও জানান, ভারত নতুন সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী, যা দুই প্রতিবেশী দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।