Web Analytics

সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। শুক্রবার পদ্মা সেতু ও টোল বুথ পরিদর্শনকালে তিনি জানান, প্রধানমন্ত্রী জনসাধারণের সড়কপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী জানান, রমজানের শুরু থেকে ঈদ পরবর্তী ১৫ দিনসহ মোট ৪৫ দিনের একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এতে পদ্মা সেতুর সব টোল লেন ও ইলেকট্রনিক টোল কালেকশন লেন সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং টোল আদায় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দুর্ঘটনা মোকাবিলায় রেকার, ফায়ার ভেহিক্যালসহ জরুরি সেবা যান প্রস্তুত রাখা ও ফায়ার সেফটি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। মাওয়া প্রান্তে পৌঁছালে কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান এবং জানান, বাস-বে চালু হলে যানজট কমবে ও যাত্রী ওঠানামা আরও সুশৃঙ্খল হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।