Web Analytics

২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি শুক্রবার পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নেতাকর্মীরা বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অবস্থান নিয়ে ‘অবৈধ নির্বাচন মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের কারণে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, প্রধান গেট বন্ধ করে পুলিশ, বিজিবি ও অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। পরাজিত প্রার্থী হাসান জাফির তুহিন ও হাবিবুর রহমান হাবিব জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন এবং তাদের আবেদন নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস পান।

তুহিন অভিযোগ করেন, নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না এবং ভোট গণনায় কারচুপি হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের ওপর লাঠিচার্জ করে ও এজেন্টদের আটক রাখে। একই অভিযোগ করেন হাবিবুর রহমান হাবিব। সহকারী কমিশনার আব্দুল আলীম জানান, আবেদনগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং এখন কমিশন সিদ্ধান্ত নেবে। বর্তমানে পাবনা-৩ ও ৪ আসনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ফলাফলে দেখা যায়, পাবনা-৪ আসনে জামায়াতের আবু তালেব মন্ডল ৩,৮০১ ভোটে এবং পাবনা-৩ আসনে মাওলানা আলী আজগার ৩,২৬৯ ভোটে বিজয়ী হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।