Web Analytics

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে পরিচালিত এ অভিযানে একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। ইটের নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ফুচকা পাওয়া যায়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশীয় শিল্প রক্ষা ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে যাতে সীমান্তে অবৈধ বাণিজ্য রোধ করা যায় এবং বৈধ বাণিজ্য কার্যক্রম সুরক্ষিত থাকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।