Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। বুধবার, ১২ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে বলে প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন জানিয়েছেন।

গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলায় এক ছাত্রীকে পড়াতে গিয়ে জোবায়েদ নিহত হন। বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রীর বাসার নিচতলায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে তিনতলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার দুই দিন পর ২১ অক্টোবর জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বংশাল থানায় হত্যা মামলা করেন।

প্রায় নয় মাস তদন্তের পর তদন্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে ত্রিভুজ প্রেমের কাহিনি উঠে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তিন আসামিই কারাগারে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।