Web Analytics

আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদমন্ত্রী মৌলভি আতাউল্লাহ ওমারি ভারতের প্রথম সফরে উষ্ণ অভ্যর্থনা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-আফগানিস্তান বাণিজ্য ও শিল্পবিষয়ক বৈঠকে তিনি বলেন, ভারতীয় কর্মকর্তাদের আন্তরিক আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন এবং এখানে এসে নিজের ঘরের মতো অনুভব করেছেন।

ওমারি বলেন, আফগান ও ভারতীয়দের ডিএনএ অভিন্ন, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। তিনি ভারত সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই সফরকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

বৈঠকটি ভারত ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য ও শিল্প সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বার্তা প্রতিফলিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।