Web Analytics

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই যদি টাকার উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা যায়। তিনি জানান, ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকাও বহন করা যেতে পারে যদি এর বৈধ উৎস দেখানো যায়। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে এ তথ্য দেন।

এর আগে একই দিনে দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে। এই ঘটনার পর ভোটের সময় একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা বহন করতে পারবেন— এমন প্রশ্ন ওঠে।

আখতার আহমেদ সতর্ক করে বলেন, যদি ওই অর্থ ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। আর টাকার উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।