Web Analytics

নিকাব পরিহিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি ইসলামোফোবিয়াবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৫৮ জন শিক্ষক। বুধবার মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাতের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে শিক্ষকরা অভিযোগ করেন, শ্রেণিকক্ষে এক শিক্ষিকা ওই নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে অপমান ও বডি শেমিং করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, একটি অডিও রেকর্ডে শিক্ষার্থীর ব্যক্তিগত পোশাক, ধর্মীয় রীতিনীতি ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। বিবৃতিতে উদ্ধৃত গবেষণার তথ্যে বলা হয়, দৃশ্যমানভাবে ধর্মপালনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সদ্য স্নাতক ও তরুণ পেশাজীবীদের ৫৫.৭ শতাংশ শিক্ষাগত বা পেশাগত ক্ষেত্রে বৈষম্য ও হেনস্থার মুখোমুখি হয়েছেন।

শিক্ষকরা অভিযুক্ত শিক্ষিকাকে অনতিবিলম্বে শিক্ষাদান কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের কথাও বলা হয়। বিবৃতিদাতাদের মধ্যে ৩৫ জন অধ্যাপক, ২৭ জন সহযোগী অধ্যাপক, ৪৫ জন সহকারী অধ্যাপক ও ৫১ জন প্রভাষক রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।