Web Analytics

সুইজারল্যান্ডের ভোটাররা দেশের জনসংখ্যা সর্বোচ্চ ১ কোটিতে সীমিত রাখার প্রস্তাবটি গণভোটে প্রত্যাখ্যান করেছেন। ভোটের ফলে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ ভোটার প্রস্তাবটির বিপক্ষে এবং ৪৫ শতাংশ পক্ষে ভোট দিয়েছেন। মোট ভোটারদের ৬০ শতাংশ এই ভোটে অংশ নেন। ডানপন্থি ‘সুইস পিপলস পার্টি’ এই প্রস্তাবটি উত্থাপন করেছিল, যা অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত। সরকার, ব্যবসায়ী সমাজ ও প্রধান রাজনৈতিক দলগুলো প্রস্তাবটির বিরোধিতা করে, কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত চলাচল চুক্তিকে ঝুঁকিতে ফেলতে পারত।

ভোটের ফলাফলে ‘না’ জয়ী হওয়ায় বিচারমন্ত্রী বিট জানস একে স্থিতিশীলতা ও উন্মুক্ততার প্রতীক হিসেবে বর্ণনা করেন। ২০০২ সালে সুইজারল্যান্ডের জনসংখ্যা ছিল ৭৩ লাখ, যা এখন ৯১ লাখে পৌঁছেছে; এর ২৭ শতাংশই বিদেশি নাগরিক। বিরোধীরা সতর্ক করেন, প্রস্তাবটি পাস হলে পর্যটন, হাসপাতাল ও কেয়ার হোমে শ্রমিক সংকট দেখা দিত এবং ইইউ বাজারে প্রবেশাধিকার হারানোর ঝুঁকি তৈরি হতো। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেইনও ফলাফলকে স্বাগত জানান।

তবে ভোটে পরাজয়ের পরও উচ্চ ভাড়া, যানজট ও স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধির মতো সমস্যা রয়ে গেছে। পিপলস পার্টি জানিয়েছে, জনগণ এখনো কার্যকর সমাধান প্রত্যাশা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।