Web Analytics

চলতি বছর হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছর এ অঞ্চলে ১১ জন তামাকচাষী প্রায় ২০ একর জমিতে তামাক চাষ করেছিলেন, তবে জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে এ বছর তা বন্ধ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার ও তামাক চাষ হালদা নদীর পানি দূষণের অন্যতম কারণ, যা দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র ও মৎস্য হেরিটেজ হিসেবে পরিচিত। তামাক চাষ বন্ধ হওয়ায় নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে মন্ত্রণালয় গেজেট সংশোধন করে হালদা অববাহিকায় তামাক চাষ নিষিদ্ধ ঘোষণা করে।

এরপর স্থানীয় প্রশাসন তামাকচাষীদের সরকারি নির্দেশনা জানিয়ে চারা রোপণ থেকে বিরত থাকতে পরামর্শ দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন কৃষকদের সরিষা, ভুট্টা ও সবজি চাষে উৎসাহিত করছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভবিষ্যতে তামাক চাষ পুনরায় শুরু না হয় তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।