Web Analytics

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে শুক্রবারের ১-১ ড্র ম্যাচে ৮১ মিনিটে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে, যা রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠে অস্বস্তি অনুভব করার পর তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান এবং তার স্থলে নামেন গঞ্জালো গার্সিয়া। ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া জানান, এমবাপ্পের অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত নন এবং কয়েক দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, এমবাপ্পের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগে থাকতে পারে, ফলে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ৩ মে এস্পানিওলের বিপক্ষে এবং এক সপ্তাহ পর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে তাকে ছাড়া খেলতে হতে পারে রিয়ালকে। চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করা এমবাপ্পের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হতে পারে। বিশ্বকাপের আগে ফ্রান্স দলের জন্যও এটি উদ্বেগের বিষয়, তাদের অভিযান শুরু হবে ১৬ জুন সেনেগালের বিপক্ষে।

আরবেলোয়া ম্যাচের ফল নিয়ে হতাশা প্রকাশ করেন এবং এক পেনাল্টি না পাওয়ার অভিযোগ তোলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।