Web Analytics

চীনের শিয়ানের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির মহাকাশবিজ্ঞানীদের একটি দল সতর্ক করেছে, পৃথিবীতে বড় ধরনের সামরিক সংঘাত ভবিষ্যতে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী বিশাল মহাকাশ অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। জুলাই মাসে চীনা ভাষার জার্নাল অব কমান্ড অ্যান্ড কন্ট্রোলে প্রকাশিত গবেষণায় সিসলুনার স্পেসকে ভবিষ্যৎ মহাকাশ সংঘাতের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিশ্লেষণ করা হয়েছে।

গবেষকদের মতে, পৃথিবী ও চাঁদের যৌথ মহাকর্ষীয় প্রভাবের কারণে এ অঞ্চলে মহাকাশযানের গতিপথ পৃথিবীর কাছাকাছি কক্ষপথের উপগ্রহের তুলনায় অনেক বেশি জটিল। চাঁদের আশপাশের মহাকর্ষীয় পরিবেশ কাজে লাগিয়ে কোনো মহাকাশযান এমন পথে অবস্থান নিতে পারে, যা প্রতিপক্ষের জন্য অনুমান বা শনাক্ত করা কঠিন। গুরুত্বপূর্ণ ও জ্বালানি-সাশ্রয়ী পথের মিলনস্থল চোক পয়েন্টে মোতায়েনের মাধ্যমে প্রতিপক্ষের চলাচলও ব্যাহত করা সম্ভব হতে পারে।

গবেষণার প্রধান লেখক ডাং ঝাওহুই বলেন, সরাসরি শক্তি প্রয়োগ ছাড়াই প্রতিপক্ষকে পথ বদল, অভিযান বিলম্ব, উৎক্ষেপণের সুযোগ হারানো বা অতিরিক্ত ব্যয়ে বাধ্য করা যেতে পারে। গবেষণায় ধাওয়া ও এড়িয়ে যাওয়া, আক্রমণ ও প্রতিরক্ষা, অবরোধ ও পাল্টা-অবরোধ, এবং প্রতারণা ও শনাক্তকরণসহ ছয় ধরনের সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরা হয়েছে। গবেষকেরা অসম্পূর্ণ বা বিলম্বিত তথ্যের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভবিষ্যৎ গবেষণায় বিবেচনার কথা বলেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।