Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি থাকবে।

মণ্ডপগুলোর গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। মণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপের প্রবেশপথে তল্লাশির জন্য আর্চওয়ে বসানো হয়েছে। নিয়মিত দায়িত্বের অতিরিক্ত বিভিন্ন পর্যায়ের মোট ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

মণ্ডপের আশপাশে টহল, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখা হয়েছে। সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে। বিজয়া দশমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ওয়াইজঘাট পর্যন্ত বিসর্জন শোভাযাত্রায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে; সন্দেহজনক তথ্য নিকটস্থ থানা বা ৯৯৯-এ জানাতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।