Web Analytics

রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) ২০২৪ সালের গণঅভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যা ও ফ্যাসিবাদী দমন-পীড়নের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা চেয়েছে। ২৮ জুলাই সংগঠনটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেয়। স্মারকলিপিটি প্রদান করেন এসডিএফের কেন্দ্রীয় সদস্যসচিব আ ন ম আয়াস।

স্মারকলিপিতে বলা হয়, শিল্প ও সংস্কৃতি ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা বিকাশের শক্তিশালী মাধ্যম। মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা বা গণহত্যার পক্ষে অবস্থানের অভিযোগ থাকা শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নিরূপণের দাবি জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করে তদন্ত চাওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে সাংগঠনিক নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এসডিএফ। সংগঠনটি তদন্ত কমিটি গঠন, ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে শিল্পীদের সম্পৃক্ততা ঠেকাতে স্থায়ী নীতিমালা এবং শিল্পী সমিতির কার্যকর অবস্থানও চেয়েছে। তাদের মতে, ন্যায্য, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তেই সত্য ও দায় নির্ধারণ হওয়া উচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।