Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেবেন। অনুষ্ঠানে অংশ নিতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বনির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে পারবেন না, তার পরিবর্তে ওম বিড়লা অনুষ্ঠানে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্বের প্রতিফলন এবং দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকারের নিদর্শন। ভারত সরকার তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারকে স্বাগত জানিয়েছে এবং তার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে বলে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিটি দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।